সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
ফরিদপুরে পরিবহন-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৫ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ঘন কুয়াশার কারণে মাগুরা থেকে ছেড়ে আসা আলিফ মিম নামে একটি পরিবহন ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় ২ চালক সহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।  সোমবার(১৭ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।  এ ঘটনায় পর উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেন।  স্থানীয় বাসিন্দা মো. সোহাগ মাতুব্বর জানান, সকালে প্রচন্ড কুয়াশা চারপাশে ঘিরে যায়। ঠিকমতো সড়ক দেখা যাচ্ছিলো না। যার কারণে দুর্ঘটনা ঘটে।  

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft