সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
দিল্লির পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো বিহার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪০ এএম
ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃদু ভূমিকম্পের আড়াই ঘণ্টার মধ্যে এবার কেঁপে উঠল বিহার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল  ৮টা ২ মিনিটে বিহারের সিওয়ান জেলার বিস্তীর্ণ অংশে এ ভূমিকম্প অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎসস্থল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে সংস্থাটি।

ধারণা করা হচ্ছে, বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক। ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন-আতঙ্কে স্থানীয়দের অনেকেই বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল ধৌলা কুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অব স্পেশাল এডুকেশনের কাছে। মাটি থেকে এর গভীরতা ছিল ৫ কিলোমিটার।

এর আগে, স্থানীয় সময় ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে উঠে ভারতের রাজধানী নয়াদিল্লি।

দিল্লি ও আশপাশের ভূমিকম্প নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘দিল্লি এবং আশেপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থেকে সুরক্ষাবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আফটারশকের সম্ভাবনা নিয়ে সতর্ক থাকতে হবে। গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।’

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft