মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বইমেলায় ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৭ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৯:০৮ পিএম  (ভিজিট : ৪৯০৩)
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক এ এইচ এম ফারুকের ‘মেরুকরণের রাজনীতি: শাহবাগ-শাপলা বিতর্ক’ শিরোনামের সাক্ষাৎকার সংকলনের বই। 

বইটি প্রকাশ করেছে আল হামরা প্রকাশনী। মেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৬৯৩-৬৯৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। 

অপরাধবিষয়ক বিটের এ সাংবাদিকের বইটিতে দেশের রাজনীতির নানা মেরুকরণ উঠে এসেছে। বিশেষ করে আওয়ামী লীগ-বিএনপিসহ ডান-বাম দুই শিবিরের তর্কিত-বিতর্কিত বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণাত্বক আলোচনা উঠে এসেছে। দেশের রাজনৈতিক সংকট, সংবিধান সংস্কার, সংশোধন এবং বিতর্ক ছাড়াও বিদগ্ধজনদের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অনেক অজানা তথ্য তুলে এনেছেন দুই যুগের বেশি মাঠে কাজ করা এ এইচ এম ফারুক। বইটির প্রচ্ছদ করেছেন মো. পিয়াল হোসেন। 

দেশবরেণ্য ২৫ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার আছে ৩১২ পৃষ্ঠার বইটিতে। বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে মিলবে বইটি। 

এ এইচ এম ফারুক বলেন, বইটিতে দেশের নানা সময়ের চিত্র প্রকাশ পাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষাকারে। অনেক না বলা কথা আছে। আছে অনেক ইতিহাস। সবকিছু জানতে বইটি পড়তে হবে।

আজকালের খবর/আরইউ









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft