মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পৌরাণিক কাহিনি এবং মাইকেল মধুসূদন দত্তের নির্বাচিত রচনার বিশ্লেষণ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনে এ অনুষ্ঠান আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

সেমিনারে ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। পিএইচডি’র সুপারভাইজার হিসেবে ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. মোসাম্মদ সালমা সুলতানা। 

এ সময় পিএইচডি’র বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন ইংরেজি বিভাগের শিক্ষকরা। প্রধান অতিথি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ পিএইচডি’র বিষয়বস্তুর উপর আলোকপাত করেন এবং গবেষণাকে আরও সৃজনশীল ও উৎপাদনশীল করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন। 

নির্দিষ্ট বিষয়বস্তুর উপর গবেষণারত রিসার্চার ইংরেজি বিভাগের ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী মোছা. রুজিনা আফরোজ বলেন, মাইকেল মধুসূদন দত্তের তিনটি কাব্যের উপর- যথা: মেঘনাদবধ কাব্য, বিরঙ্গনা ও শর্মিষ্টা। যেখানে কবির লেখা পৌরাণিক কাহিনী ও আধুনিক কাব্যের সঙ্গে বিশ্লেষণ করে নারীদের বীরত্ব ও আবদান তুলে ধরা হয়েছে। যেটার মাধ্যমে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। এটি আমার গবেষণার বিষয়বস্তুর একটি অংশ।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft