মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
চলতি সপ্তাহেই পদত্যাগ করছেন নাহিদ ইসলাম : নাগরিক কমিটির মুখপাত্র
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৬ পিএম
নতুন দলের দায়িত্ব নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। চলতি সপ্তাহেই অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে চলেছেন তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দেশের একটি বেসরকারি টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।

সামান্তা শারমিন জানান, নতুন দলের দায়িত্ব নিতে চলতি সপ্তাহে সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

সাক্ষাৎকারে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম জানান, গণঅভ্যুত্থান পরবর্তী গঠিত তাদের দল কোনো বিশেষ ব্যক্তি নির্ভর হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত হবে সেই দল। নেতৃত্বে থাকবেন অভ্যুথানের চেতনা ধারণ করেন এমন ব্যক্তিরা।

চলতি সপ্তাহে চূড়ান্ত হতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম।

গঠনতন্ত্র প্রণয়ন ও কমিটি গঠন শেষ হওয়া সাপেক্ষে ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে পারে আগামী ২৪ ফেব্রুয়ারি।

রাজনৈতিক দলটির পাশাপাশি নতুন একটি ছাত্রসংগঠনের ঘোষণাও আসতে পারে। প্রাথমিকভাবে দল এবং ছাত্রসংগঠন তাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেবেন বলে আলোচনা আছে।

দলের দায়িত্ব নিতেই সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন তিনি।

দলের সদস্যসচিব হিসেবে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন। এ ছাড়া দলের শীর্ষ ফোরামে থাকছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft