বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
সোয়া এক ঘণ্টা পর নিয়ন্ত্রণে ইসলামবাগের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৪ পিএম
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর ইসলামবাগের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। এখন আগুন পুরোপুরি নির্বাপণের জন্য কাজ করছে সেখানে উপস্থিত ইউনিটগুলো।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকেল ৩টা ১৭ মিনিটে আগুন লাগার সংবাদ আসে তাদের কাছে। খবর পেয়ে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৩টা ২৫ মিনিটে। পরে লালবাগ ফায়ার স্টেশনের ২টি, হাজারীবাগ থেকে ২টি, পলাশী থেকে ২টি, সিদ্দিকবাজার থেকে ২টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ইউনিটগুলোর সম্মিলিত চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুন পুরোপুরি নির্বাপণ হয়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ছাড়া, আগুনে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
নন্দীগ্রামে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
কারাবন্দি সাংবাদিকদের মুক্তির আহ্বান
দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নন্দীগ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো ১০০ মণ ধান
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
পূর্বাঞ্চলে আরএনবি প্রধানের বদলীতে আতংকিত আস্থাভাজন সদস্যরা
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft