মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ইলন মাস্কের ১৩তম সন্তানের জন্ম দেওয়ার দাবি লেখিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৩১ পিএম
ধনকুবের ইলন মাস্কের ১৩তম সন্তান জন্ম দেওয়ার দাবি করেছেন মার্কিন লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। 
গতকাল শুক্রবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই লেখিকা দাবি করেন, মাস পাঁচেক আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সেই সন্তানের বাবা হলেন ইলন মাস্ক। খবর নিউ ইয়র্ক পোস্টের।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে রেকর্ড অর্থ দেওয়া এই ধনকুবের এখন মার্কিন যুক্তরাষ্ট্র চালাচ্ছেন- বিরোধীদের এমন দাবির মাঝে মাস্ক নিয়ে বড় দাবি করলেন মার্কিন এই লেখিকা।

কিন্তু তিনি এত বড় বিষয়টি এত দিন পরে বলছেন কেন? এই বিষয়ে লেখকের দাবি, তিনি এত দিন এই ব্যাপারটা গোপন করেছিলেন, কারণ তিনি তার সন্তানের নিরাপত্তা আর গোপনীয়তার বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। কিন্তু এক ট্যাবলয়েড মিডিয়া তার সন্তানের খবর জেনে যাওয়ায়, তিনি সেই খবর প্রকাশের আগেই সত্যিটা নিজে থেকে জানিয়ে দিলেন বলে অ্যাশলে দাবি করেন। এর আগে ইলন মাস্কের চার নারীর সঙ্গে ১২টি সন্তান আছে।

অ্যাশলের দাবি, তিনি মাস্কের ১৩তম সন্তানের জন্ম দিয়েছেন। ‘এলিফ্যান্ট আর নট বার্ডস’ (হাতিরা পাখি নয়) নামের এক বই লিখে জনপ্রিয় হয়েছিলেন অ্যাশলে।

টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সাথে পাঁচটি সন্তান রয়েছে। এর মধ্যে প্রথমে যমজ সন্তান ভিভিয়ান এবং গ্রিফিন এবং তারপরে তিন সন্তান কাই, স্যাক্সন এবং ড্যামিয়ান।

পপ-তারকা গ্রিমসের সঙ্গে মাস্কের তিনটি সন্তান রয়েছে। যার মধ্যে রয়েছে ছোট ছেলে এক্স, যাকে হোয়াইট হাউসে মাস্কের সঙ্গে দেখা গিয়েছিল, মেয়ে এক্সা ডার্ক সাইডারেল এবং ছেলে টেকনো মেকানিকাস।

এ ছাড়া নিউরালিংকের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে মাস্কের যমজ সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার যাদের ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকের সময় দেখা গিয়েছিল।
 
আজকালের খবর/ওআর















http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft