বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
আমরা শিফটভিত্তিক ফলাফল প্রকাশ করবো: জবি উপাচার্য
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিজস্ব নিয়মে নেওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের পরীক্ষার ফলাফল শিফটভিত্তিক করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য একথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, যেহেতু এবার আমাদের প্রতিটি ইউনিটে শিফট ভিত্তিক পরীক্ষা হচ্ছে সেক্ষেত্রে ফলাফলও প্রতি শিফটে আলাদা করে দেয়া হবে। ফলাফল প্রতি শিফটে উপস্থিতির সমানুপাতিক হারে আলাদা করে প্রকাশ করা হবে।

উপাচার্য রেজাউল করিম আরও বলেন, আজকে সাড়ে ৯ টা থেকে খুবই শান্তিপূর্ণভাবে ‘ডি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আশা করছি ৮৫-৯০% উপস্থিতি থাকতে পারে। 

ফলাফল প্রকাশের সময়ের বিষয়ে উপাচার্য বলেন, আমরা চেষ্টা করবো দ্রুততম সময়ে ফলাফল দিয়ে অতি দ্রুত ভর্তি নিয়ে ক্লাস শুরু করার। আমরা পরীক্ষার ১৫ দিন বা ২ সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করবো।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, যারা পেলেন মনোনয়ন
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
বাড়ছে ট্রেনের ভাড়া, কোন রুটে কত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft