সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
কালীগঞ্জে কৃষি প্রযুক্তি মেলায় পুরস্কার বিতরণী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৪ পিএম   (ভিজিট : ৫৪৭)
ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আক্তারুজ্জামান মিয়া, উপজেলা পাট কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু হয় ১১ ফেব্রুয়ারি। মেলায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন কৃষি উদ্যেক্তা, কৃষি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টলে পণ্য প্রদর্শন করেন।
 
আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft