রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
তিতুমীর শিক্ষার্থীদের আবারও আন্দোলনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২০ পিএম
মন্ত্রণালয়ের দেওয়া ছয় দফা আশ্বাস আগামী সাত দিনের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্য। শিক্ষার্থীরা বলেন, মন্ত্রণালয় দাবি পূরণে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কলেজের অডিটোরিয়ামের সামনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায়। পরে মন্ত্রণালয়ের ছয় দফা আশ্বাস বাস্তবায়নের জন্য একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যায়।

তাদের দাবির মধ্যে রয়েছে– স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন, ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মাধ্যমে ২০২৪-২৫ সালের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং সেখানে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় আইন এবং সাংবাদিকতা বিভাগ সংযোজন, আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকীকরণের জন্য টিঅ্যান্ডটির মাঠ, রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া, যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস এবং আন্তর্জাতিক মানের লাইব্রেরি দেওয়া।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
আফিদের পর্যবেক্ষণ এবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ঐতিহাসিক নির্বাচন
নাহিদ-সারজিসকে বুকে টেনে নিলেন তারেক রহমান
পবিত্র রমজান ও ঈদ বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
মন্ত্রীদের জন্য প্রস্তুত ৪০ বাড়ি ও ৫০ গাড়ি
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft