বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরও ৫৯১
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৪ পিএম
চলমান বিশেষ অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫৯১ জনসহ মোট ১ হাজার ৬৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, অভিযানে অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে আরও ১ হাজার ৯৫ জনকে।

অপারেশন ডেভিল হান্টে উদ্ধার হওয়া অস্ত্রগুলো হলো একটি বিদেশি পিস্তল, একটি চায়না রাইফেল (পুলিশ থেকে লুট করা), দুইটি এলজি, চারটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, ১৭ রাউন্ড কার্তুজ, ২০টি ককটেল, ছয়টি ছুরি, একটি তলোয়ার, একটি হাতুড়ি, একটি গুটি রেঞ্জ, একটি প্লায়ার্স, একটি সেলাই রেঞ্জ, দুইটি লোহার পাইপ, একটি কাটার ও তিনটি কিরিচ।

প্রসঙ্গত, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত ডেভিল হান্ট বলতে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে বুঝানো হয়েছে।

তবে ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা।

আজকালের খবর/ওআর
















http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সিলেটে তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন
৭ জেলায় আজ সমাবেশ করবেন তারেক রহমান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১২ ফেব্রুয়ারিই ৩শ’ আসনে নির্বাচন, রাত থেকে ব্যালট ছাপা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft