মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
পাকিস্তানের কিশোরকে বিয়ে করতে গিয়ে ভাইরাল মার্কিন নারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ এএম
এক কিশোরকে বিয়ে করার জন্য পাকিস্তানে উড়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠা এক আমেরিকান নারী।

৩৩ বছর বয়সী অনিজা অ্যান্ড্রু রবিনসন গত বছরের অক্টোবরে করাচিতে ১৯ বছর বয়সী পাকিস্তানি যুবক নিদাল আহমেদ মেমনের সাথে দেখা করতে এবং বিয়ে করতে যান।

তবে ওই কিশোরের পরিবার এই সম্পর্কের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তিনি প্রত্যাখ্যাত হন। দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, অনিজাহের ৩০ দিনের ভিসার মেয়াদ গত বছরের নভেম্বরে শেষ হয়ে গিয়েছিলো।

তবে তিনি পাকিস্তান ছাড়তে অস্বীকৃতি জানান। তার এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়; বিশেষ করে ইনস্টাগ্রাম ও টিকটকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

চার মাস পর পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন সেই নারী অবশেষে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার করাচি থেকে তিনি একটি ফ্লাইটে চড়েন। এর আগে স্থানীয় পুলিশ তাঁকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিল।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft