মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বর্ষা-মুন্নার নতুন চমক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২৫ পিএম   (ভিজিট : ৭২৯)
গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয় উদ্যোক্তা, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সুখ-দুঃখের কথা বলে প্রায়ই আলোচনায় আসেন তিনি। অনেক দর্শক এমনও মন্তব্য করেন, বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই-উতরাই হার মানায় সিনেমার গল্পকেও। 

এদিকে বেশ কিছুদিন ধরে নানা ইস্যুতে বেশ্ন আলোচনায় আছেন বর্ষা। এসবের মাঝের নতুন খবর দিলেন তিনি। ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। 

অভিনেতা ও প্রযোজক মুন্না খানের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন বর্ষা চৌধুরী ও রোহান রাজ। আর মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মহিমা এবং ইব্রাহিম খানকে। 

নতুন গানটি নিয়ে বর্ষা বলেন, বেশ বড় আয়োজনে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গানটি নির্মাণ করা হয়েছে। গানের কথাগুলোও বেশ চমৎকার। আশাকরি গানটি সবার ভালো লাগবে। 

এদিকে মুন্না খান বলেন, ছবি প্রযোজনার পাশাপাশি আমি নিয়োমিত বিভিন্ন ধরণের মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করে যাচ্ছি। সেই ধারানাহিকতায় ভালোবাসা দিবসকে সামনে রেখে আমাদের নতুন এই গান। বর্ষা খুব চমৎকার গেয়েছে তারই সাথে রোহান রাজও। আশা করছি গানটি সকলের মন ছুয়ে যাবে। 

জানা গেছে ভালোবাসা দিবসকে সামনে রেখে গানটি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুন্না খান মাল্টিমিডিয়া থেকে প্রকাশিত হয়। 

আজকালের খবর/আতে









Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft