মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
ক্র্যাব নেতৃবৃন্দের সঙ্গে ফায়ার সার্ভিসের ডিজির সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম   (ভিজিট : ৭৮৪)
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজির সঙ্গে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) গুলিস্তানের ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ অগ্নিকাণ্ড এবং ভূমিকম্পের ক্ষেত্রে সচেতনতা এবং স্বেচ্ছাসেবী ট্রেনিংয়ের বিষয়ে ক্র্যাবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানান। মাঝে মাঝে মিট দ্য প্রেস আয়োজনের প্রস্তাব দেন ক্র্যাব নেতৃবৃন্দ।

জবাবে অধিদপ্তরের ডিজি তাৎক্ষণিকভাবে ক্র্যাব সদস্যদের সঙ্গে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে জানান। পাশাপাশি দেশব্যাপী জনসচেতনতামূলক প্রোগামে ক্র্যাবের সঙ্গে একযাগে কাজ করারও আশ্বাস দেন।

সর্বোপরি ক্র্যাব সদস্যদের সংবাদ সংগ্রহ এবং পদস্থ কর্মকর্তাদের বক্তব্য দ্রুততার সঙ্গে যেন পাওয়া যায়, সে বিষয়ে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান ক্র্যাব নেতৃবৃন্দ। 

সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে ক্র্যাবের যুগ্ম সম্পাদক নিয়াজ আহম্মেদ লাবু, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য ইমরান রহমান উপস্থিত ছিলেন।

আজকালের খবর/আরইউ







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft