সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৪
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৭ পিএম
নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও যুবলীগের এক নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাতে ময়মনসিংহ বিভাগীয় শহরে ও পূর্বধলা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন- পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন (৪), উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সায়েম এম রিয়াদ (২৩), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুজিবর (৪৪) ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসমত উল্লাহ (৩৫)।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ বিভাগীয় শহরের   মৃত্যুঞ্জয় স্কুলের পাশে একটি বাসা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সায়েম এম রিয়াদ ও যুবলীগ নেতা মিজানুর রহমান মজিবরকে আটক করা হয়। 

অপরদিকে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে পূর্বধলা থানা পুলিশ উপজেলা সদরে ও উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের লাউয়ারি চড়পাড়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সুকান্ত চন্দ্র সরকার রঞ্জন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসমত উল্লাহকে আটক করে। আটকরা পূর্বধলা থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক মামলার সন্ধিগ্ধ আসামি ছিল। আজ সোমবার আটকদের আদালতে পাঠানো হবে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft