রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
কাউখালীতে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩০ পিএম
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু তালুকদারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।

জানা যায়, গত রবিবার রাতে পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশন এর সামনে একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে ডিবি পুলিশ লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে রাতেই তাকে কাউখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করেন । উল্লেখ্য লাইকুজ্জামান মিন্টু গত কিছুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় বর্ডারে নিহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার ভাগিনা।

কাউখালী থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাইকুজ্জামান মিন্টুকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি চিড়াপাড়ার ব্রেকুটিয়া ব্রিজের নতুন বাজার এলাকায় গত ৬ই নভেম্বর ২০২৪এ বিএনপি’র একটি প্রোগ্রামের পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কিছু লোকজন পোস্টার ছিঁড়ে ফেলে লাগাতে বাধা দেয়।

এ সময় তারা পোস্টার লাগাতে থাকা বিএনপির কর্মীদের উপরে হামলা করে। এ ঘটনায় মামলা হলে সেই মামলায় পুলিশ উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে পিরোজপুর কোটে প্রেরণ করেন।

কাউখালী থানার ওসি সোলায়মান হোসেন জানান, বর্তমানে সারা বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলছে তাই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিযান অব্যাহত রয়েছে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
নাহিদের বাসায় তারেক রহমান
১৪ দিনে রেমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার
তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ
বিএনপি ভোট পেয়েছে ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ: ইসি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যে কারণে শপথ অনুষ্ঠানে আসছেন না নরেন্দ্র মোদি
রমজানে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন
আইজিপি বাহারুল আলমের পদত্যাগের গুঞ্জন
আড়াইহাজারে গণপিটুনিতে ২ ছিনতাইকারী আহত, পিস্তল-গুলি উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft