সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩২ পিএম
দুই মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সেলফ ইনোভেশন ফ্যাশন লিমিটেডের পোশাক শ্রমিকরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিটে শুরু হওয়া এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম দুর্ভোগে পড়েন।

ময়মনসিংহগামী ইমাম পরিবহনের যাত্রী মো. হানিফ বলেন, আমি জরুরি কাজে ময়মনসিংহ যাচ্ছিলাম, কিন্তু রাস্তা অবরোধ থাকায় আটকে আছি। গাড়ি নড়ছে না, ভীষণ কষ্টকর পরিস্থিতি।  শ্রমিকদের দাবির যৌক্তিকতা থাকতে পারে, তবে এমনভাবে রাস্তা বন্ধ করলে হাজার হাজার মানুষ সমস্যায় পড়ে। 

খবর পেয়ে শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের অভিযোগ, তারা গত দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। এ নিয়ে তারা একাধিকবার কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোনো সমাধান হয়নি। 

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি জিয়াউর কবীর খোকন বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। শ্রমিকরা যেন দ্রুত তাদের পাওনা পান, সে ব্যবস্থা করা জরুরি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft