সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতুর ঢালে বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হয়েছেন।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আনিসুর রহমান (২৩)। তিনি পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। এ ছাড়া নিহত কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহাম্মেদ রাফির (৫) বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। কাকলী কাচঁপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।

কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, কাচঁপুরে শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft