বুধবার ৪ মার্চ ২০২৬
মাদারগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন শুরু
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০০ পিএম   (ভিজিট : )
জামালপুরের মাদারগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ। 

এ সময় মাদারগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এনামুল হক, সহকারী নির্বাচন অফিসার গোলাম সরোয়ার, প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, ইউপি সচিব আল আমিন সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ১নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবিসহ নিবন্ধন কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে ২নং কড়ইচড়া, ৩নং গুনারীতলা, ৪নং বালিজুড়ী, ৫নং জোড়খালী, ৬নং আদারভিটা, ৭ নং সিধুলী ইউনিয়ন পরিষদে এবং সব শেষে মাদারগঞ্জ পৌরসভায় চলবে ভোটার তালিকা হালনাগাদ নিবন্ধন কার্যক্রম।  

সারা মাদারগঞ্জে নতুন ভোটার প্রায় দশ হাজার সংযুক্ত হতে পারে বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন অফিসার গোলাম সরোয়ার।  

আজকালের খবর/ওআর








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো অবস্থানে আছি: ট্রাম্প
দু’দিনে ৬৫০ মার্কিন সেনা হতাহত, পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন
আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পর্যটক এক্সপ্রেসে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে রেল কর্মী গুরুতর আহত
বালু লুটকাণ্ডের খবর প্রকাশ, সাতক্ষীরায় প্রেসক্লাব সভাপতির ওপর হামলা
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft