রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
হয় তারা থাকবে, না হয় আমি: বাটলার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৪ পিএম
১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে কোনো অনুশীলন না করার পাশাপাশি, কোচ না পাল্টালে ফুটবল ছাড়ারও ঘোষণা দিয়েছেন। এর বিপরীতে কঠোর হুঁশিয়ারি নিয়েছেন। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার ক্যাম্পে থাকলে এই দলের কোচিং করাবেন না তিনি।

আজ বুধবার বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সোমবার রাতে বাফুফের বিশেষ কমিটির সামনে মুখোমুখি হওয়ার প্রসঙ্গ টেনে পিটার বাটলার বলেন, কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।

১৮ জন নারী ফুটবলার কোচের বিপক্ষে নানা অভিযোগ এনেছেন। এর মধ্যে ১৬ জন সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগ বিশেষ কমিটির কাছে গুরুত্ব পাবে না, এমন আশা করে বাটলার বলেন, তারা মিসগাইডের শিকার। আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় তারা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিদ্রোহী ফুটবলাররা সহানুভূতি কার্ড খেলছে, যার কোনো ভিত্তি নেই।

বিদ্রোহীদের মধ্যে কয়েকজন ফুটবলারকে আপনি বাদ চান বলে শোনা যাচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft