মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বিপিএল: টসে জিতে ব্যাটিংয়ে রংপুর
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৯ পিএম  আপডেট: ০৩.০২.২০২৫ ১:৪১ পিএম  (ভিজিট : ৬৩৬)
নানা নাটকীয়তার মধ্যদিয়ে শেষ হয়েছে বিপিএলের ১১তম আসরের গ্রুব পর্ব। এবার শুরু হচ্ছে নক আউট পর্বের লড়াই। এলিমিনেটর পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। এই ম্যাচকে সামনে রেখে রীতিমতো তারার মেলা বসিয়েছে দুই দল।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর।

এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে খুলনা। একাদশে দুই যোগ হয়েছে দুই ক্যারিবিয়ান তারকা শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার। আর বাদ পড়েছে উইলিয়াম বোসিস্টো। এ ছাড়াও লোকাল ক্রিকটারদের মধ্যে একাদশে সুযোগ হারিয়েছেন জিয়াউর রহমান।

অন্যদিকে নতুন তিন বিদেশি তারকা আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকে নিয়ে একাদশ সাজিয়েছে রংপুর। এতে বাদ পড়েছেন ইফতিখার আহমেদ, তৌফিক খান ও আজিজুল হাকিম তামিম।

রংপুর রাইডার্স একাদশ: সৌম্য সরকার, জেমস ভিন্স, সাইফ হাসান, মেহেদী হাসান, নুরুল হাসান, টিম ডেভিড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিভ জাভেদ, রকিবুল হাসান, নাহিদ রানা। ।

খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মুসফিক হাসান, শিমরান হেটমায়ার ও জেসন হোল্ডার।

আজকালের খবর/বিএস 










Advertisement
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার শেষবিদায়ে দায়িত্বশীল সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা
পুঠিয়ায় বাজারে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪
কুড়িগ্রাম শহরে নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিশ্ব মিডিয়ায় খালেদা জিয়ার মৃত্যুর খবর
সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ
খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft