বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬
সিলেটে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
সিলেট ব্যুরো
প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪২ পিএম
সিলেটে ঘনকুয়াশায় ওসমানী নগরের উনিশমাইল এলাকায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী-শিশুসহ একই পরিবারের তিনজন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘনকুয়াশার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের সোহেল (৪০) (গাড়িচালক), শামীমা (৪০), ইতি বেগম (৩৫) ও আয়ান (৭)।

জানা যায়, রবিবার সকালে ঢাকা-সিলের মহাসড়কের ওসমানী নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানী নগর সার্কেল) আশরাফুজ্জামান বলেন, প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িগুলো জব্দ করা হয়েছে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিল করবেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
লিটন-মোস্তাফিজদের সঙ্গে বৈঠকে বসছেন আসিফ নজরুল
বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশ, সিলেট মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ
সিলেটে তরুণদের সাথে তারেক রহমানের মতবিনিময়
বরিশাল-১ আসনে যে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরিশাল-১ আসনে ফুটবল প্রতীক পেলেন ইঞ্জিনিয়ার আবদুস সোবহান
নির্বাচন নিয়ে সেনাপ্রধানের নতুন বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯,২৬৫ জন
ব্রাহ্মণবাড়িয়া-৩ এ বিএনপির প্রার্থী খালেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা
১২ ফেব্রুয়ারিই ৩শ’ আসনে নির্বাচন, রাত থেকে ব্যালট ছাপা শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft