মঙ্গলবার ২ জুন ২০২৬
যুবদল ও ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৯ পিএম   (ভিজিট : ৬০০)
নরসিংদীর পলাশে যুবদল নেতা শাহীন বিন ইউসুফ ও ছাত্রদল নেতা মকবুল মোর্শেদ রতনের উপর সন্ত্রাসীদের অর্তকৃত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ রবিবার সকালে উপজেলা পরিষদের পাশের সড়কে এই মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ঘোড়াশাল সাদ্দাম বাজার উচ্ছেদকে কেন্দ্র করে গত ২৭ জানুয়ারি দুপুরে একদল সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে পৌর যুবদলের সদস্য সচিব শাহীন বিন ইউসুফ ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  মকবুল মোর্শেদ রতনকে কুপিয়ে গুরুত্বর আহত করে। এ ঘটনার ৬ দিন পার হলেও এখনো সন্ত্রাসীদে গ্রেফতার করা হয়নি। 

দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে পরে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে পলাশ থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নেয়।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft