ফেনীর সোনাগাজী উপজেলার ১নং চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে অপু চন্দ্র কুরি (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। নিহত যুবকের বাবার নাম মৃত কান্তি লাল কুরি।
পুলিশ জানায়, সকালে বাড়ির পেছনে এলাকার লোকজন গাছের সঙ্গে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়,পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি সে ভবঘুরে ছিল রাতে চোখে একেবারে কম দেখতো (রাতকানা রুগী) পাশাপাশি প্রতিবন্ধী ধরনের ছিল।
বিষয়টি নিয়ে সোনাগাজী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন্ বিষয়টি নিশ্চিত করে বলেন,ময়না তদন্তের পর বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।
আজকালের খবর/বিএস