রবিবার ২৪ মে ২০২৬
দেবীদ্বার উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৪৩৯)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট কুমিল্লার দেবিদ্বার পৌর সদরে গুলিতে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আবদুর রাজ্জাক রুবেল (৩৩) হত্যা মামলার অন্যতম আসামী কুমিল্লার দেবীদ্বার উটজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদব শীর্ষ সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর ইমিগ্রেশন ডিউটি অফিসার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসীসহ ৪টি মামলা রয়েছে ।

মামলার এজহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগের,যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের গুলিতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল (৩৩) নিহত হয়। ওই ঘটনায় সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৮০/২০০ জনের নামে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাদশা রুবেল হত্যা মামলার অন্যতম আসামী সেচ্ছাসেবকলীগ নেতা সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আমরা সংবাদ পেয়ে আসামিকে দেবিদ্বারে আনতে ঢাকায় পুলিশ পাঠিয়েছি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft