সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
মামলা করলেন সারজিস
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:৩২ পিএম
সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে ফেসবুকের দুটি পেজের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি বলেন, ফেসবুকে সারজিসকে নিয়ে আজেবাজে মন্তব্য করার কারণে তিনি মামলা করেছেন। এসব মামলা সাইবার ক্রাইম তদন্ত করে। তিনি ফেসবুক পেজের লিংক ও কিছু ছবি দিয়েছেন। এগুলো যাচাইবাছাই ছাড়া কিছু বলতে পারছি না।

সারজিস মামলার এজাহারে উল্লেখ করেন, গত বুধবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লগইন করেন। এ সময় ডিপার্টমেন্ট অব বাকশাল, ইউনিভার্সিটি অব ঢাকা এবং ক্রিমিনালস ডিইউ নামের দুটি পেজ থেকে তার বিরুদ্ধে বানোয়াট তথ্য দেওয়া হয়েছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কেন্দ্র করে এডিটেড কিছু চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে একটি পোস্ট আপলোড করা হয়েছে। ওই পোস্টে তার বিরুদ্ধে অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে।

সারজিস আরও উল্লেখ করেন, এ দুটি পেজ থেকে তার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, এডিটেড স্ক্রিনশট ও কুরুচিপূর্ণ এডিটেড ছবি পোস্ট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে তার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করেছে, এমনকি তিনি চরম মানহানির শিকার হচ্ছেন।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft