মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীমঙ্গলে আন্তঃধর্মীয় সংলাপ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি’র বাংলাদেশ গড়ি’ শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গলের আয়োজনে এ আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। 

পিএফজি শ্রীমঙ্গল উপদেষ্টা ও দুপ্রক সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদের সভাপতিত্বে ও সমন্বয়ক সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক শ্রীমঙ্গলের সভাপতি দ্বীপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য। 

স্বাগত বক্তব্য রাখেন, পিএফজি সদস্য সাবেক জেলা পরিষদের সদস্য হেলেনা চৌধুরী। প্রবন্ধ পাঠ করেন অ্যাম্বাসেডর কাজী আসমা, অঙ্গিকারনামা মাওলানা এম এ রহিম নোমানী এবং প্রজেক্টরের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হুদা মিনা। 

বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিক হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী, কাকিয়া বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন, হিন্দু ধর্মীয় নেতা ইন্দ্রজিৎ চক্রবর্তী, পরিমল সিং বাড়াইক, খ্রিস্টান নেতা ডমনিক সরকার রনি, জন ব্রাইন দারিং, গোবিন্দ্র দেববর্মা ও পিএফজি সদস্য মো. শামীম আহমেদ প্রমুখ। 

বক্ততারা শ্রীমঙ্গলকে শান্তি ও সম্প্রীতির শহর উল্লেখ করে সবার নিজ নিজ ধর্ম থেকে ও অবস্থান থেকে আমাদের সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও পবিত্র ধর্মগ্রস্থ পাঠ করা হয়।

আজকালের খবর/ওআর








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft