শুক্রবার ৬ মার্চ ২০২৬
পঞ্চগড়ে আনসার সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : )
পঞ্চগড়ে বিভিন্ন সংস্থায় কর্মরত আনসার সদস্যদের মাঝে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী। 

এ সময় সার্কেল অ্যাডজুট্যান্ট সুলতানা রাজিয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা আসমাতুন নেহার, উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলামসহ বিভিন্ন পদবীর কর্মচারী ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলার পাঁচ উপজেলার বিভিন্ন সংস্থায় কর্মরত ১৭৪ জন আনসার সদস্যের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। 

আজকালের খবর/ওআর







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
পাম দ’র পাচ্ছেন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ নির্মাতা
নীনা গুপ্তার অন্তঃসত্ত্বার গুঞ্জন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ডিমলা টেকনিক্যাল অ্যান্ড বিএমআই-এর দোয়া ও ইফতার মাহফিল
সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন
ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft