মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করলেন বিক্ষোভকারীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১:৩৪ পিএম
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজার মোড় থেকে সরিয়ে দেওয়ার পর বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করেছে কর্মীরা। 

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে তারা কারওরান বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ অভিমুখে রওনা হন।

এরপর প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় রমনা থানার ওসি ৪ সদস্যের প্রতিনিধি নিয়ে মন্ত্রণালয় প্রবেশ করে।

আন্দোলনকারীরা বলেন, আমাদের কাওরান বাজার অবস্থান করতে দেওয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করব। সেখানে আবার আমাদের দাবিগুলো উপস্থাপন করব।

এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কাওরান বাজার বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানযট সৃষ্টি হয়। এর ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এর আগে সকাল ৯টা থেকে ৪ দাবি নিয়ে কারওরান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হলে তারা সরে যেতে বাধ্য হন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft