রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯:২৭ এএম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে প্রাণঘাতী অভিযান চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূখণ্ডটির জেনিন শহরে চালানো অভিযানে প্রাণহানির এই ঘটনা ঘটে।

অন্যদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে মিলেছে শতাধিক লাশ। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পর গত ২ দিনে সেখান থেকে পঁচা-গলা এসব মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানিয়েছেন, গাজায় ধ্বংসস্তূপের নিচে থেকে দুই দিনে ১২০টি পচা লাশ উদ্ধার করা হয়েছে।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার উত্তর পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত ও আরও ৪০ জন আহত হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর বিশেষ ইউনিট জেনিন শরণার্থী শিবিরের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় এবং ইসরায়েলি ড্রোন ওই এলাকার দুটি স্থানে হামলা চালায়। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিশ্চিত করেছে, শরণার্থী শিবিরের অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে।

একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, জেনিনে চলমান এই অভিযানের কোড-নাম “আয়রন ওয়াল” এবং এটি কয়েক দিন ধরে চলতে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও জেনিনে এই অপারেশনের কথা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড নিশ্চিত করেছে, তাদের যোদ্ধারা জেনিনে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া ফিলিস্তিনি গোষ্ঠী হামাসও জেনিনে ইসরায়েলি হামলার মোকাবিলায় ফিলিস্তিনিদের পশ্চিম তীরে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে জাতিসংঘের মানবিক সংস্থা বলেছে, ইসরায়েল অবরোধ তুলে নেওয়ার পর যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহায়তা বাড়াতে মঙ্গলবার প্রায় ৯০০ ট্রাক সাহায্য গাজায় প্রবেশ করেছে।

এছাড়া অধিকৃত পশ্চিম তীরে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলেছে, অবৈধ ইসরায়েলি বসতিগুলো প্রসারিত হওয়ায় ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা “ব্যাপকভাবে সীমিত” হয়েছে।

আজকালের খবর/ এমকে









http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঢাবিতে নারী শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নিরসনের দাবিতে ‘প্রশাসন পোড়াও বারবিকিউ’ আয়োজন
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft