বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান ধর্মঘটে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫, ১২:০৪ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয় অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক চিঠিপত্র এবং শিক্ষা কার্যক্রম সুনির্দিষ্টভাবে চালানোর দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে দশটা পর্যন্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করছিলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করায় সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স ভর্তি সার্কুলারের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ না করে অনার্সের তৃতীয় ব্যাচের ভর্তি সার্কুলারের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত ছাত্র ছাত্রীদের স্বার্থের বিরুদ্ধে ইস্যুকৃত চিঠি প্রত্যাহারের ব্যাপারে ভিসির আশ্বাসের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও অদ্যাবধি কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই অবিলম্বে তাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, যারা পেলেন মনোনয়ন
১১ মাসে সীমান্তে ২৭ বাংলাদেশি হত্যা: এইচআরএসএসের প্রতিবেদন
আজ প্রয়োজন একটি ঐক্যবদ্ধ দেশ: তারেক রহমান
পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
মস্কোর কাছে বিধ্বস্ত রুশ সামরিক কার্গো বিমান, নিহত ৭
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই
জরুরি প্রেস ব্রিফিং ডেকেছেন উপদেষ্টা আসিফ, পদত্যাগের গুঞ্জন
পাতাকা উত্তোলন ছাড়াই চলছে লালমনিরহাট পাসপোর্ট অফিস
লায়লা ও নাফিসাকে হত্যা, সামনে এলো আঁতকে ওঠার মতো তথ্য
বাড়ছে ট্রেনের ভাড়া, কোন রুটে কত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft