রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
আমেরিকার সোনালি যুগের সূচনা হলো: প্রথম ভাষণে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১১:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বলেছেন, আমেরিকার সোনালি যুগ এখন থেকেই শুরু হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্য অতিথিদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ থেকে আমাদের দেশ সমৃদ্ধ এবং সম্মানিত হবে। আমি খুব সহজভাবে আমেরিকাকে প্রথম স্থানে রাখবো।

ট্রাম্প তার বক্তৃতায় আমেরিকার সার্বভৌমত্ব পুনরুদ্ধার, নিরাপত্তা বৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তিনি দাবি করেন, মার্কিন বিচার বিভাগের বর্বর, সহিংস এবং অন্যায় অস্ত্রায়ন-এর অবসান ঘটানো হবে এবং দেশকে একটি গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত জাতিতে পরিণত করা হবে।

তিনি বলেন, আমেরিকা খুব শিগগির ‘বৃহত্তর, শক্তিশালী এবং অতীতের চেয়ে অনেক বেশি ব্যতিক্রমী’ হয়ে উঠবে।

ট্রাম্প তার প্রথম বক্তৃতায় বাইডেন প্রশাসন এবং তাদের অভিবাসী সংকট মোকাবিলার সমালোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাস সংকটের’ মুখোমুখি হচ্ছে।

তার অভিযোগ, আগের প্রশাসন ‘বিপজ্জনক অপরাধীদের’ নিরাপত্তা এবং সুরক্ষা প্রদান করেছে যারা আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করেছে। ট্রাম্প বলেন, আমাদের একটি সরকার রয়েছে, যা একটি সাধারণ সংকটও পরিচালনা করতে পারে না।

তিনি নর্থ ক্যারোলিনায় হ্যারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়েও কথা বলেন। তিনি বলেন, আগুন কিছু সবচেয়ে ধনী এবং ক্ষমতাবানদের প্রভাবিত করেছে, যাদের মধ্যে কয়েকজন এখানে উপস্থিত রয়েছেন।

দেশটির অতীত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে নতুন প্রেসিডেন্ট বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা দুর্যোগের সময় কার্যকর নয়, কিন্তু এর জন্য আমরা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে বেশি খরচ করি।

ট্রাম্পের ভাষণের শেষাংশে বলেন, এই সব কিছু পরিবর্তন হবে, আজ থেকেই এবং খুব দ্রুত পরিবর্তন হবে। সূত্র: বিবিসি

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft