রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১১:৪৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে তিনি অনুষ্ঠানিকভাবে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেছেন।

সোমবার ( ২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৯০ সালের পর তিনিই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজয়ের পর আবারও প্রেসিডেন্ট হয়ে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেছেন। তার আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জেডি ভ্যান্স। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাজির হয়েছেন বিদেশি বিভিন্ন রাষ্ট্রের নেতারাও।

প্রতিবার এ শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের বাইরে আয়োজন করা হয়। তবে তীব্র ঠান্ডার কারণে এবার সেটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৪০ বছরের রীতি ভাঙতে চলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠান্ডা বাতাস বইছে। ফলে আমি কাউকে কষ্টে ফেলতে চাই না। এজন্য আমি ক্যাপিটাল হিলের ভেতরে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম আয়োজনের নির্দেশ দিয়েছি।

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় মেয়াদে অভিষেকের সময় এ জটিলতা দেখা দেয়। এ সময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে, শপথগ্রহণের পর প্রেসিডেন্ট একটি অভিষেক ভাষণ দেন, যেখানে তিনি তার দায়িত্ব পালনের সংকল্প ও পরিকল্পনা কথা জানান। এরপর বিদায়ী প্রেসিডেন্টকে বিদায় জানানো হয়। শপথের পর প্রেসিডেন্ট একটি শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা ক্যাপিটল ভবনের প্রেসিডেন্ট রুমে অনুষ্ঠিত হয়। এর পরপরই আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft