মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাইব্যুনালে জিয়াউল আহসানকে অব্যাহতির শুনানির আদেশ বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:২৯ পিএম
আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনালে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহিত দেওয়ার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে আদেশ বুধবার (২২ জানুয়ারি) দেওয়া হবে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার আদালতে একটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। মূলত আসামি জিয়াউল আহসানের পক্ষে তার আইনজীবী এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন দায়ের করেছিলেন। সেই পিটেশনের মূল দাবি ও বক্তব্য ছিল- এই ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের বিচার করার ক্ষমতা নাই। কারণ বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। যে কারণেই বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ হয়নি।

জিয়াউল আহসানের আইনজীবীরা সরকার ও কোর্টের বৈধতা নেই দাবি করেছেন মন্তব্য করে তাজুল ইসলাম বলেন, দ্বিতীয়ত তারা আরেকটি গ্রাউন্ড নিয়েছিলেন। সেটি হচ্ছে এই ট্রাইব্যুনালে যে অধ্যাদেশ উল্লেখ করা হয়েছে সেটি যে সরকার করেছিল তার বৈধতা নেই। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম করতে বর্তমান সরকারের বৈধতা নেই বলেও উল্লেখ করেন তারা। এ কয়েকটি গ্রাউন্ডে তারা দাবি জানিয়েছিলেন যে, আসামিকে যেন অব্যাহতি দেওয়া হয়। আমরা এর বিপক্ষে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা বলেছি তারা যেসব কথা বলেছেন ট্রাইব্যুনালের সেটি বিবেচনার বিষয় নয়। যদি তাদের এমন কিছু মনে হয় তবে সেটি চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত যেতে পারেন। তা না করে একটি ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন। যেটি অকল্পনীয় বলেও মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, যে কোর্টে (আন্তর্জাতিক অপারাধ ট্রাইব্যুনাল) বিচার হচ্ছে সেটি ফৌজদারি কোর্ট। এই কোর্টেই তারা কোর্টকে চ্যালেঞ্জ করে পিটিশন করেছেন। যা নিয়মের মধ্যে পড়ে না। এর জন্য সাংবিধানিক আদালত প্রয়োজন। আমরা এগুলো তুলে ধরেছি। একই সঙ্গে তাদের এমন অসাড় বক্তব্যের কারণে জরিমানা করার আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি
চট্টগ্রাম বন্দরে আন্দোলনের সমন্বয়ক আটক
প্রচারণার শেষ দিনে দুই নেতাসহ চার জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, কমল পাল্টা শুল্ক
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বরগুনার পাথরঘাটা সাবেক এমপি উপরে হামলা
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিতে বাধা নেই
এই নির্বাচন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যত নির্ধারণ করবে: ব্যারিষ্টার নওশাদ
আপনাদের ভোট আমার হক: আবুল বসার
ভোটে ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কায় এজেন্টদের সতর্ক করলেন টুকু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft