রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
চাকরিতে বয়সসীমা ৩৫ প্রত্যাশীদের শাহবাগে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:৪৭ পিএম
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করার দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে একদল চাকরিপ্রত্যাশী। তাদের দাবি পুরুষদের জন্য ৩৫ বছর, নারীদের জন্য ৩৭ বছর ও ক্ষেত্রবিশেষে উন্মুক্ত করা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সরকারি চাকরিপ্রত্যাশী কয়েকশ যুবক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ করেন। এ সময় তারা চাকরিতে আবেদনের বয়স বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

সংস্কার কমিশন সর্বোচ্চ বয়স সুপারিশ করেছে দাবি করে চাকরিপ্রত্যাশীরা বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স ৩৫ বছর করার কথা বলা হয়েছে। ক্ষেত্রবিশেষে বয়সসীমা উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার বয়সসীমা নির্ধারণ করেছে ৩২ বছর। বয়সসীমা বাড়ানোর দাবিতে তাই তারা এখানে সমাবেশ করছে।

সমাবেশে উপস্থিত পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আরিফুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে আমরা এই সমাবেশ করছি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছবি আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অংশগ্রহণমূলক নির্বাচন চাই, কোনো পক্ষপাত করিনি : সিইসি
ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
এবার টসের সময় হাত মেলালেন না বাংলাদেশ–ভারত অধিনায়ক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft