সোমবার ৮ ডিসেম্বর ২০২৫
বিআরটিএ ও পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৮:৩০ পিএম
ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশন রাজধানীতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) মিরপুর ১ গোলচত্তরে সংস্থা ও সংগঠনটির সংশ্লিষ্টরা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন। 

কার্যক্রমের অংশ হিসেবে মানববন্ধন, লিফলেট বিতরণ এবং সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালক-হেলপার সহ পথচারীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসিন, (ইঞ্জিনিয়ার) সুধাংশু শেখর বিশ্বাস, বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. শহীদুল্লাহ, উপ পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বদেশ কুমার দাস ও সহপরিচালক (ইঞ্জিনিয়ার এমটি) মো. শামসুল কোভিদ আফজাল হোসেন। 

এ ছাড়া সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহিম বক্স দুদু, প্রচার সম্পাদক সাইদুর রহমান বাবু, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, ট্রফিকের ডিসি (মিরপুর ও তেজগাঁও) মোহাম্মদ রফিকুল ইসলাম, এসি শরীফ, টিআই জুবায়ের, নিরাপদ সড়ক চাই মিরপুর প্রতিনিধি মো. কামরুজ্জামান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী নাঈম, ফেডারেশনের মিরপুরে নেতা হাবিব, সাইফুল, বকুল, ফারুক সহ গাবতলী মিরপুর পল্লবীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিআরটিএ’র চেয়ারম্যান বলেন, রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণে আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে মালিক শ্রমিক সংগঠনসহ কর্মরত বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করছি। আজ মিরপুর এক গোলচক্করে পথচারী ও যানবাহন চলাচলে আলাদা লেন বৃদ্ধি, বাস স্টপ তৈরির দিক নির্দেশনা দিয়েছি।

ট্রাফিকের রফিকুল ইসলাম বলেন, যানজট নিরসনে আমরা কাজ করছি। নতুন লেন বৃদ্ধি সড়কে শৃঙ্খলা বৃদ্ধিতে সহায়ক হবে। 

সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু বলেন, ট্রাফিক আইন নিয়ন্ত্রণ ও জনসচেতন বৃদ্ধিতে ড্রাইভার-হেলপারদের নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করছি। নতুন উদ্যোগ সড়কের যানজট নিরসনে ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে আরো সহায়ক হবে।

আজকালের খবর/আরইউ








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
খালেদা জিয়ার সিটিস্ক্যানের তথ্য অনুমাননির্ভর: বিএনপি মিডিয়া সেল
পটুয়াখালীতে শান্তি–সম্প্রীতির পটগান অনুষ্ঠিত
আজ পটুয়াখালী মুক্ত দিবস
খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার সকাল ৮টায়
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সফল ফ্রিল্যান্সার আশরাফুল, মাসে আয় ৫ লাখ টাকার বেশি
শওকত মাহমুদ আটক
কক্সবাজারে রাখাইন ভাষা–সংস্কৃতি নিয়ে কর্মশালা
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা
রেলের অফিসে আবারো চুরি, দায়িত্ব অবহেলার তীর আরএনবি'র দিকে
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft