শনিবার ২২ আগস্ট ২০২৬
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৬:২২ পিএম  আপডেট: ১৬.০১.২০২৫ ৬:২৫ পিএম  (ভিজিট : ৩১০)
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মেসার্স মুবতাদি এন্ড ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) এ অভিযান পারিচালনা করে  তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। 

কারখানার মালিক মো.শফিকুল ইসলাম ঢাকা-আরিচা মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যমান ১০" ×৫০ পিএসআইজি বিতরণ লাইন হতে অবৈধভাবে ০২" (আনুমানিক ১০০ ফিট) এবং ০১" (আনুমানিক ৩০০ ফিট)  ৫০ পিএসআইজি সাভির্স লাইন স্থাপনের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব‍্যবহার করতো।

উক্ত কারখানায়  ৫০০ কেজি ক্ষমতা সম্পন্ন একটি বয়লার এবং ০৯ টি ড্রায়ার এ ঘণ্টা প্রতি ৩৩০০ ঘনফুট লোড অবৈধভাবে গ‍্যাস ব্যবহার করতো। উক্ত অবৈধ সার্ভিস লাইন কেপিং করা হয় এবং এতদবিষয়ে সাভার থানায় ০১টি জিডি করা হয়েছে।

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে। উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৯টি শিল্প, ৯৪টি বাণিজ্যিক ও ১৮,৮৩৪টি আবাসিকসহ মোট ১৯,০৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৪,৭০০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে । 

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft