রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
সন্তানকে শান্ত রাখার উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১১:১৪ এএম
বর্তমানে একক পরিবারের সংখ্যা দিন দিন বাড়ছে। যার কারণে বাবা-মা কাজ নিয়ে ব্যস্ত থাকায় সন্তান অনেকটা একা একাই বেড়ে ওঠে। ফলে শিশুর মধ্যে আচরণগত নানা সমস্যা দেখা যায়। 

বিশেষ করে অল্পতেই রেগে যাওয়া কিংবা অতিরিক্ত জেদি হওয়ার মতো সমস্যা অনেক বেশি দেখা যায় সন্তানের মধ্যে। এমন পরিস্থিতি হলে কীভাবে সন্তানকে সামলাবেন, তা বুঝতে পারেন না অনেক বাবা-মা। বিশেষজ্ঞরা বলছেন, খুব সামান্য কয়েকটি সোজা পন্থা অবলম্বন করলেই সন্তানকে শান্ত রাখা সম্ভব।

কখনো ভুললে চলবে না, আপনিই সন্তানের রোল মডেল। কোন পরিস্থিতিতে আপনি কেমন আচরণ করছেন, তা দেখেই সন্তান বেড়ে ওঠে। তাই খুব রেগে চিৎকার করার প্রবণতা থাকলে, তা এখনই পরিত্যাগ করুন। যেকোনো পরিস্থিতিতে শান্তভাবে সমস্যা মেটানোর চেষ্টা করুন।
সন্তানের সঙ্গে সঙ্গে আপনিও রেগে যাবেন না। সন্তান মেজাজ হারালো মানেই আপনাকে চিৎকার করতে হবে, তা কিন্তু নয়। প্রথমে সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরুন। দেখবেন, তাতেই সে খানিক নিজেকে সামলে নিয়েছে।

এরপর সে কেঁদে ফেলতে পারে। আপনি তাকে বকা দিয়ে কান্নাকাটি করতে বারণ করবেন না। অনেক বাবা-মা বিশেষ করে তাদের ছেলে সন্তানকে বলে থাকেন, ‘ছেলেরা আবার কাঁদে নাকি?’ এই কথা ভুলেও বলবেন না। বরং সেই সময় তাকে এড়িয়ে চলুন। নিজের মতো কিছুটা সময় কাটাতে দিন।

আপনার সন্তান কিছুটা শান্ত হয়ে যাওয়ার পর পরিস্থিতি সম্পর্কে বোঝান। যে বিষয়টিতে সে এত রেগে গেল, কান্নাকাটি করল– তা ঘটনাক্রম মিলিয়ে আলোচনা করুন। সন্তানকে বোঝান সেই সময় সে যা আচরণ করল, তা হয়তো করার প্রয়োজন ছিল না। অন্য কৌশলেও যে ওই পরিস্থিতি সে সামলাতে পারত, তা বুঝিয়ে বলুন।

হঠাৎ অতিরিক্ত রাগ, হট্টগোল তার আশপাশে থাকা মানুষগুলোর জন্য ঠিক কতটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে, সেটিও বুঝিয়ে বলুন।

সবশেষে তাকে বুঝিয়ে বলুন, যখন সে কোনো বিষয়ে বিরক্ত হচ্ছে, রেগে যাচ্ছে, তখন কীভাবে নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রাখবে। সেক্ষেত্রে তাকে অন্য কোনো পছন্দসই কাজ করতে বলতে পারেন। আপনার সন্তান রং-তুলি নিয়ে সময় কাটাতে ভালোবাসলে তা করতে বলুন। কিংবা একা কোনো একটি ঘরে চলে যেতে বলুন। তাহলে দেখবেন হঠাৎ অতিরিক্ত রেগে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারে আপনার সন্তান।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
‘ইসি বিএনপির পক্ষে, এনসিপি নির্বাচনে যাবে কিনা পুনর্বিবেচনা করছে’
নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারী শোকজের জবাব দিল এনসিপি
যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা
তারেক রহমানকে বরণে প্রস্তুত ব্রাহ্মণবাড়িয়াবাসী
সাতক্ষীরার সাংবাদিকদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান পিআইবি মহাপরিচালকের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কোকোর নামে আপত্তিকর মন্তব্য নিয়ে আমির হামজার দুঃখ প্রকাশ
ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিনের মৃত্যু
ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি
চীনের সম্মতি পেলেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: সৈয়দা রিজওয়ানা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft