শনিবার ৮ আগস্ট ২০২৬
রাফির ওয়েব সিরিজে আইটেম সং
প্রকাশ: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৪০৬)
হুল্লোড় তোলা আইটেম গান সাধারণত সিনেমা এবং ওপার বাংলার সিরিজে দেখা যায়। বাংলাদেশের সিরিজে এ ধরনের গানের প্রচলন নেই বললেই চলে।

‘তুফান’ নির্মাতা রায়হান রাফী এবার তার নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে ‘প্রেমের দোকানদার’ শিরোনামের একটি আইটেম গান রেখে সেই সূচনা করলেন।

বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, মাফিয়া জগৎ আর কালো টাকার দাপটের গল্পে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আগামী ২ জানুয়ারি নতুন বছরে মুক্তি পাবে ‘ব্ল্যাক মানি’।

বঙ্গ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘প্রেমের দোকানদার’ গানটি। ওই গানে নেচেছেন অভিনেত্রী পূজা চেরী। গানের এক দৃশ্যে দেখা গেছে নায়ক রুবেলকেও।

গানে কণ্ঠ দিয়েছেন গায়িকা দিলশাদ নাহার কনা ও পশ্চিমবঙ্গের গায়ক আকাশ সেন। প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা গানে সুর করেছেন আকাশ।

গান নিয়ে কনা বলেন, ‘ওয়েব সিরিজে আইটেম গান থাকার এই পরিকল্পনাটা রাফীর। রাফী যেভাবে চেয়েছেন আমরাও সেভাবেই গানটি করেছি। আশা করছি এই গানটিও দর্শকের কাছে বেশ ভালো সাড়া তুলনবে।’

গানটি যারা দেখেছেন, তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন পূজা চেরী। এই অভিনেত্রীরও প্রত্যাশা সিরিজটি উপভোগ্য হবে।

সিরিজ নিয়ে রাফি বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালো টাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো

আজকালের খবর/আতে









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft