বুধবার ২৬ আগস্ট ২০২৬
প্যাভিলিয়ন বাতিলসহ ৪ দফা দাবিতে প্রকাশকদের স্মারকলিপি প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৪ পিএম  আপডেট: ১২.১২.২০২৪ ৮:৪৭ পিএম  (ভিজিট : ১৩১০)
অমর একুশে বইমেলা ২০২৫ এ প্যাভিলিয়ন প্রথা বাতিলসহ চার দফা দাবিতে বাংলা একাডেমিতে প্রতিবাদ সভা ও মহা পরিচালক ড. মোহাম্মদ আজমকে স্মারকলিপি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে সৃজনশীল প্রকাশকদের প্রতিনিধিত্বকারী তিনটি সংগঠনের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। 

সংগঠন তিনটি হচ্ছে- বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদ। 

দাবিগুলো হচ্ছে- স্টল ভাড়া ৫০ভাগ কমানো, ফ্যাসিস্ট সরকারের দোসর ও লুণ্ঠনকারী প্রকাশকদের মেলায় প্যাভিলিয়ন না দেয়া ও বইমেলা পরিচালনা কমিটিতে প্রকাশক প্রতিনিধি বৃদ্ধি করা। 

তার আগে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারত হলের সামনে প্রতিবাদ সমাবেশে তিন সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে বক্তৃতা করেন- সাঈদ বারী, ইকবাল হোসেন সানু, মো. গফুর হোসেন, আবু বকর সিদ্দিক রাজু, শরিফুল শাহজী ও দেলোয়ার হাসান। 

বাংলা একাডেমির মহাপরিচালক তিন সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন। তিনি বলেন, প্রকাশক প্রতিনিধিদের এবং মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের ন্যায়সঙ্গত সবগুলো দাবি বাংলা একাডেমি আন্তরিকতার সাথে বাস্তবায়নের চেষ্টা করবে। তিনি উল্লেখিত ৪দফা দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এ সময় একাডেমির সচিব ও বইমেলার সদস্য সচিব মোহাম্মদ নায়েব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশকদের চার দফা দাবিতে তিনটি সংগঠনের পক্ষ থেকে আগামী ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। 

আজকালের খবর/ওআর









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft