রবিবার ১৮ জানুয়ারি ২০২৬
আমিরাতে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনসুর
প্রবাস ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১২:০৩ পিএম
সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর আবদুস সবুর।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম 'খালিজ টাইমস' বৃহস্পতিবার (৪ অক্টোবর) তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

৫০ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ তিনি ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেছিলেন।

পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে মনসুরকে ফোন করে কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। মনসুর বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি তিনি জিতেছেন।

পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা শুরু করবেন।

'আমি এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি,' যোগ করেন মনসুর।

আজকালের খবর/বিএস 








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft