বৃহস্পতিবার ৪ জুন ২০২৬
মুন্সীগঞ্জের থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
প্রকাশ: রোববার, ১৮ আগস্ট, ২০২৪, ২:২৬ পিএম   (ভিজিট : ৯৮১)
গত ৫ আগস্ট সরকার পতনের পর, মুন্সীগঞ্জ সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা সার্কিট হাউজ কক্ষে উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ সহ লুট হাওয়া বিভিন্ন সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ সময় জেলা পুলিশ সুপার আসলাম খাঁন সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জামের মধ্যে রয়েছে রাইফেল,পিস্তল,শর্টগান সহ বিভিন্ন ধরনের মোট ১৪০টি আগ্নেয়াস্ত্র,৩ হাজার ৯৩৪ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ১ লক্ষ ৯ হাজার ৫০০ টাকার,নগদ অর্থ ও পুলিশের পোষাক সামগ্রী।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা ও পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়ার পর সেচ্ছায় জমা দিয়েছেন অনেকে এবং একাধিক অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র সহ বিভিন্ন সরঞ্জাম, উদ্ধার অভিযান অব্যাহত থাকায়,লুট হওয়া সরকারি অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য আগামী ২৩আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে এরমধ্যে যাদের কাছে এখনো লুট হওয়া অস্র ও সরঞ্জাম রয়েছে তাদের দ্রুত এসব অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনীর সদস্যরা এ সময় অস্ত্র হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।  তবে দুটি থানা ও পুলিশ ফাঁড়ি থেকে কি পরিমান অস্ত্র লুট হয়েছে সেই পরিসংখ্যান দিতে পারেনি সেনাবাহিনী সদস্যরা।


আজকালের খবর/এমকে







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft