মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬
বেনজীর আহমেদকে দেশ ছাড়তে সহায়তা করা সেই নারী পুলিশ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ১১:৫০ পিএম
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সিঙ্গাপুর যেতে সহায়তা করা নারী পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম শাহেদা সুলতানা। র‍্যাব থেকে বদলি করে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) পুলিশ মহাপরিদর্শ (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়। প্রজ্ঞাপনে শাহেদা সুলতানাসহ ১৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

এর আগে, চলতি বছরের ৪ মে রাতে দেশ ছাড়েন বেনজীর আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশ ছাড়তে তাকে সহযোগিতা করেছিলেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।

তাদের মধ্যে একজন নারী পুলিশ কর্মকর্তাও ছিলেন। তার নাম শাহেদা সুলতানা। এতদিন তিনি র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে কর্মরত ছিলেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেনজীরের কাগজপত্রসহ পুলিশ কর্মকর্তা শাহেদা সুলতানা তার আগে আগে হাঁটে যাচ্ছেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহেদা অনেকদিন ধরেই বেনজীরের পরিবারের আস্থাভাজন। বেনজীর যখন র‌্যাবের ডিজি ছিলেন তখন শাহেদা র‍্যাবে ছিলেন। আইজিপি হলে শাহেদা আইজিপির সেকশনে আইজিপির স্ত্রীর প্রটোকল অফিসার হিসেবে যোগ দেন।
পরে যখন বেনজীর আইজিপি পদ থেকে অবসর নেন তখন তাকে আবার র‍্যাব সদর দপ্তরের অপারেশন উইংয়ে সিনিয়র সহকারী পরিচালক (অপস) হিসেবে পোস্টিং দেওয়া হয়। বেনজীর যখন দেশ ছেড়ে চলে যান, তখন তিনি র‍্যাবে কাজ করা সত্ত্বেও নিজের প্রভাব খাটিয়ে বেনজীরকে ইমিগ্রেশন পার হতে সাহায্য করেন।



আজকালের খবর/ এমকে








সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
দাম কমল ডিজেল-কেরোসিনের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
শহীদ রুবেলের নবজাতক শিশু পুত্রকে দেখতে গেলেন ইউএনও
দুই সচিব ওএসডি
ইসকনের ২০২ অ্যাকাউন্টে ২৩৬ কোটি টাকা
যেসব দাবি জানালেন চব্বিশের বিপ্লবীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft