বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
বেনজীর প্রশ্নে আইজিপি বললেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না
প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৩:২৫ পিএম  আপডেট: ০২.০৭.২০২৪ ৩:৩৮ পিএম  (ভিজিট : ১৪২১)
পুলিশের সাবেক প্রধান বেনজীর আহমেদ ইস্যুতে কোন ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

পুলিশের অভিযান প্রসঙ্গে আইজিপি বলেন, তার সংস্থা বসে নেই, তারা কাজ করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই তারা তদন্তে নামেন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ বাহিনী তার গৌরবের সঙ্গে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোন ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর উপর পড়বে না। 

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর তিনি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

আজকালের খবর/বিএস 







আরও খবর


সর্বশেষ সংবাদ
বন্ধ ৯ কারখানা খুলছে এস আলম গ্রুপ
মোহনগঞ্জে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
দীর্ঘতম সৈকতে হাজারো মানুষ দেখলো বছরের শেষ সূর্যাস্ত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাণিজ্য মেলায় ই–টিকেটিং সেবা চালু
ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি
শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft