সোমবার ১৮ মে ২০২৬
টানা ৭ দিন বন্ধ থাকবে সোনা মসজিদ স্থলবন্দর
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ২:২২ পিএম   (ভিজিট : ৮৩৯)
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দর সাতদিন বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনে দু-দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিঅ্যান্ডএফের সভাপতি হারুন অর-রশিদ ও স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, আগামী ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাতদিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে যথাযথ নিয়মে বন্দরের সব কার্যক্রম চালু হবে।

আজকালের খবর/এসএইচ






আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft