শুক্রবার ১৫ মে ২০২৬
লাখো মানুষের ভিড় আটরশির উরসে
প্রকাশ: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১০ পিএম   (ভিজিট : ১৩৭৬)
ফরিদপুরের সদরপুরে আটরশি বিশ্ব জাকের মঞ্জিলে প্রতি বছরের মতো এবারেও চারদিনব্যাপী বিশ্ব উরস শরীফ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা পবিত্র ফাতেহা শরিফ পাঠ ও আটরশী পীরের রওজা শরিফ জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় উরসের কার্যক্রম। জুমার নামাজে লাখো মুসুল্লি অংশ নেন। 

এ সময় জাকের মঞ্জিল দরবার শরীফের প্রচার প্রধান শফিকুল ইসলাম শফিক বলেন, দেশবিদেশের বিভিন্ন স্থান থেকে যানবাহনযোগে লাখো আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানসহ বিভিন্ন ধর্মের ভক্তরা উরস শরীফে সমবেত হচ্ছেন। এ বছর প্রথমবারের মতো দেশের উত্তরবঙ্গ হতে যুক্ত হয়েছে ট্রেন কাফেলা। উরসে প্রাত্যহিক ফরজ ও সুন্নত এবাদতের পাশাপাশি নফল এবাদত জেকের আসকারসহ তরিকতের বিভিন্ন কর্মকাণ্ড পালন করা হয়। আগামী মঙ্গলবার সকালে আটরশী পীরের স্থলাভিষিক্ত খাজা মাহফুজুল হকের নির্দেশনায় আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে এ আয়োজন। 

জানা যায়, বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠতা শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পীর ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেব। হযরত এনায়েতপুরী (রহঃ) ছাহেব ১৯৫২ সালে ওফাত লাভ করেন। সেই থেকেই আজ অবধি পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে মহা পবিত্র উরস শরীফ উদযাপিত হয়। 

শফিকুল ইসলাম বলেন, যে দিবসে সাধকের পুণ্যআত্মার সহিত বিশ্ব আত্মার সহিত মিলিত হয়, সেই দিবসে তাহার পবিত্র রূহে ছওয়াব রেছানীর উদ্দেশ্যে যে ধর্মীয় অনুষ্ঠানাদি উদযাপন করা হয়, তাহা ‘উরস’ নামে খ্যাত। ইহা অত্যন্ত বরকতময় ও ফজিলতপূর্ণ অনুষ্ঠান। উরস শরীফ বিশ্ব মানবের জন্য কল্যাণকর এক পবিত্র ধর্মীয় অনুষ্ঠান। মহা পবিত্র উরস শরীফে কুরআন হাদীসের আলোকে ওয়াজ নসিহত, শরীয়তের তাৎপর্য ও গুরত্ব ব্যাখ্যা, খোদাপ্রাপ্তিতত্ত্ব জ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কীয় আলোচনা, খোদাপ্রাপ্তিতত্ত্ব জ্ঞান চর্চা অর্থাৎ জেকের, রাবেতা, মোরাকাবা, শোগল ও মোহাছাবা, বিভিন্ন প্রকারের ফয়েজ খেয়াল করা হয়। শরিয়তে খেলাপ কোনো কাজ এখানে করা হয় না।

প্রসঙ্গত, বিশ্ব জাকের মঞ্জিলে প্রতিদিন মানুষ আসে, তবে বছরের একটা সময় মহা পবিত্র উরস শরীফে মানুষের ঢল নামে। এত মানুষের ঢল ইতিপূর্বে কেউ দেখেনি। বাঁধ ভাঙ্গা মানুষের ঢল। মানুষ এখানে আসে শান্তির খোঁজে, আল্লাহ ও রাসূলকে পাওয়ার উদ্দেশে, ইহকাল ও পরকালের মুক্তির আশায়। রোগ, জরা, দুঃখ-দারিদ্র, অভাব-অনটন বিপর্যস্ত হতাশাগ্রস্ত মানুষ তার কাছে শান্তি ও আশ্বাসের আশায় ছুটে যাচ্ছে দলে দলে। বিশ্ব জাকের মঞ্জিল আজ এক তীর্থক্ষেত্র, মানব সম্মিলনের এক পবিত্র ভূমি।

উল্লেখ্য, গত শুক্রবার বাদ জুমার পর শুরু হাওয়া উরস শরীফ ১৭, ১৮, ১৯ ও ২০ ই ফেব্রুয়ারি রোজ শনি, রবি, সোম ও মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারে রোজ মঙ্গলবার শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরী (রহঃ) ছাহেবের পবিত্র রওজা শরীফ জেয়ারত করে আখেরী মুনাজাতের মাধ্যমে মহা পবিত্র উরস শরীফ সমাপ্ত হবে।

আজকালের খবর/ওআর







আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft