রবিবার ১৭ মে ২০২৬
অভিনয়ে ব্যস্ত আফজাল সুজন
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৭:০৫ পিএম   (ভিজিট : ১০০৯)
তরুণ প্রজন্মের ব্যস্ত অভিনেতা আফজাল সুজন। বর্তমানে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন নাটকে। ২০১৮ তে, তার ক্যারিয়ারের শুরুটা হয় ঈগল মিউজিক ব্যানার থেকে, কচি আহমেদের হাত ধরে। ঈগল মিউজিক এর তিন নম্বর মিউজিক ভিডিও পরী টারে চাই, এই মিউজিক ভিডিও তে কাজ করার পর পুরোপুরি ব্রেকটা পাই এই গানের মাধ্যমে। 

এরপর ২০১৯ সালে ঈগল মিউজিক ব্যানার থেকে, ঈগল প্রিমিয়ার স্টেশন থেকে আমার প্রথম নাটক রিলিজ হয়, ফ্রেন্ডস লাভ, ভিতুর ডিম। এরপর একটু একটু করে এগিয়ে চলছেন এই অভিনেতা। এরই মধ্যে তার অভিনীত নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। মে গুলো সবচেয়ে বেশি আলোচিত কাজ তাহলো - রাখাল, মেমসাহেব, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, বয়রা জামাই, কিপটা জামাই, ঘোড়া বউ, টিচার যখন গার্লফ্রেন্ড, বেহায়া বউ ও ভালো ছেলে। 

২০২৩ সালে দেখা গেছে সব থেকে আলোচিত কাজ গরিবের মেয়ে যেটি চারদিনে এক মিলিয়ন ভিউ হয়েছিলো। 

এছাড়া তার ২০২৪ সালেরশুরুটা খুব সুন্দর হয়েছে। এক দিনে এক মিলিয়ন হয়েছে ‘ভালো ছেলে’ নামের একটি নাটক। যেটি এখন পর্যন্ত আলোচনায় আছে। 

আফজাল সুজন বলেন, এই অর্জন আমার দর্শকদের। তারা ভালোবেসে নাটকগুলো দেখেছেন বলেই সম্ভব হয়েছে। এ ছাড়া যাঁদের সঙ্গে কাজ করেছি, প্রতিটি টিম আমার এ সফলতার ভাগীদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা। 

তিনি আরো বলেন, কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে আর রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। ভবিষ্যতেও সেটি ধরে রাখতে চাই। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই।

ওটিটি নিয়ে কথা হলে সুজন বলেন, ওটিটি প্ল্যাটফর্ম  এবং ফিল্মের জন্য নিজেকে তৈরি করছি, ভালো গল্প যদি পাই এবং অফার আসে আমার কাছে আমি অবশ্যই একসেপ্ট করব। কিন্তু সময় লাগবে, প্রিপারেশন নিয়ে তারপরেই নামবো। 

তরুণ প্রজন্মের এই অভিনেতা জানান, আমার আইডল আমার ইনস্পিরেশন, যাকে দেখে আমি অনুপ্রাণিত হই, উনি হচ্ছেন আফরান নিশো ভাইয়া। উনার কাজের ফ্যান আমি, উনার কাজ আমি প্রতিনিয়ত দেখি এবং আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ আমি সেখান থেকে অনেক কিছু শিখতে পাই।

আজকালের খবর/আতে










Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft