বাংলাদেশ চলচ্চিত্র সহকারি পরিচালক সমিতি (বিএফএডিএ/সিডাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি শওকত জামিল বার্ধক্যজনিত কারণে শারীরিক ও মানসিকভাবে মারাত্মক অসুস্থ এবং সংকটাপন্ন।
তিনি বর্তমানে কুষ্টিয়ার নিজ বাড়িতে অবস্থান করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিডাপের বর্তমান সাধারণ সম্পাদক এটিএম বাবুল সরকার বিস্তারিত জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি তার পোস্টে শওকত জামিলের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
শওকত জামিল একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন। তিনি প্রেমের বাজি, শেষ রক্ষা, দরদী সন্তান, চালবাজ, সবার উপরে, যেখানে তুমি সেখানে আমি সিনেমা নির্মাণ করেছেন।
আজকালের খবর/আতে