সোমবার ১১ মে ২০২৬
সারা দেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৪ পিএম  আপডেট: ০৯.১২.২০২৩ ৭:১৭ পিএম  (ভিজিট : ৮৯৮)
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসটি পালন করা হয়। শনিবার (৯ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির প্রথমেই বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধণ করা হয়। এরপর র‌্যালী প্রদর্শন, মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর: 

কিশোরগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানবন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। পরে এ উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। 

বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.টি.এম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন হোসাইন, জেলা তথ্য অফিসার মো. শামছুল হক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী, সনাকের সভাপতি ম.ম জুয়েল, জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া বেগম প্রমুখ।

ফুলবাড়ী: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা কনফারেন্স কক্ষে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এতে আশরাফ পারভেজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম। 

আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ শিক্ষক মো. নাজিম উদ্দিন মণ্ডল, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান এনামুল হক, ফুলবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স প্রমুখ। এতে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

ইসলামপুর (জামালপুর): ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মাবনবন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে শনিবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার ভূমি শাহানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সদস্য রোকসানা আক্তার বিদ্যুৎসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।

লোহাগাড়া (চট্টগ্রাম): ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ  প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায়  আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানোর পর ৯ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমিন আহম্মদ খাঁনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাস্টার মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-সহকারি পরিচালক মুুহাম্মদ হামিদ রেজা।

বিশেষ অতিথি ছিলেন- লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল লায়েল, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, লোহাগাড়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসএম জাভেদ করিম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার (সিএস) মুহাম্মদ দিদারুল আলম, সেচ্ছাসেবী সংগঠন দীপ্তর সভাপতি সাংবাদিক মাওলানা আবদুল জব্বার ফিরোজ, আবু হাকিম মোহাম্মদ জিহান, আবদুল্লাহ মোহাম্মদ মুহসিনসহ বিভিন্ন সেচ্ছাসেবীসংগঠন নেতৃবৃন্দ প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেছেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালন হচ্ছে। এদেশে দিবসটি সরকারিভাবে পালন হতো না। ২০১৬ সালের ডিসেম্বর মাসে কমিশন সরকারিভাবে পালনের উদ্যোগ গ্রহণ করে। সরকার কমিশনের প্রস্তাবটি আমলে নিয়ে ২০১৭ সাল থেকেই এ দিবসটি সরকারিভাবে পালিত হচ্ছে। যে কাজ আমাদের করা দরকার সেটা আমরা করছিনা। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজ আর স্লোগানে ভিন্ন। দুর্নীতির সচেতনার অভাব রয়েছে। দুর্নীতির বৃহৎ পরিসর রয়েছে, সেগুলো সবাইকে সজাগ থাকতে হবে। বেআইনী কাজ করাটাই হচ্ছে দুর্নীতি। নৈতিক ও মানসিক উন্নয়ন ছাড়া দুর্নীতি নির্মূল করা কঠিন হয়ে যাবে। নৈতিক ও মানসিক উন্নয়ন করা প্রয়োজন। সন্তানকে সঠিক জ্ঞানটা অর্জন করতে মা বাবাকে কঠোরভাবে সজাগ থাকতে হবে। জনগণকেই সচেতন হতে হবে। আমাদের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে কাজ করানোর জন্য এরকম অনেক মানুষ বসে থাকে, ঘুষ দিয়ে কাজ আদায় করতে চাই। এসব থেকে বেরিয়ে আসতে হবে। জনসচেতনতা খুব বেশী জরুরী। আমাদের এসব থেকে বেরিয়ে এসে সচেতনা সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এখন অনেকেই সচেতন হচ্ছে। দুর্নীতি নির্মূলে আমাদের অনেক করণীয় তৈরী করতে হবে। আপনাদের সহযোগীতা নিয়ে আগামী এ উপজেলায় সততা, আন্তরিকতার সাথে কাজ করবো ইনশাল্লাহ। 

কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্ণিতী দমন কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে এসে আলোচনা সভা করে। 

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমজাদ হোসেন, সাবেক শিক্ষা অফিসার অরুন কুমার ঢালী, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন, সাবেক শিক্ষক আব্দুল সত্তার মোল্লা। এ সময় সহকারী শিক্ষা অফিসার ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কাহারোল: কাহারোলে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কাহারোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে গতকাল কাহারোল দশ মাইল আমতলা মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেন। 

কর্মসূচীতে বক্তব্য রাখেন- কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, কাহারোল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তরনি কান্ত রায়, সাধারণ সম্পাদক বানেশ্বর রায়, কাহারোল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আদমুলুর রহমান প্রমুখ।

বগুড়া: আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবসটি বগুড়াতেও পালিত হয়েছে। দিবসটিতে র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের চত্তর থেকে এক র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে সাতমাথায় আসে এবং পরে মানববন্ধন করা হয়। দুর্নীতি দমন কমিশন বগুড়া জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৩০ মিনিট মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তারা বলেন- উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি একটি  বৈশ্বিক সমস্যা। আমাদের সকল শ্রেণির মানুষকে দুর্নীতি মুক্ত হতে হবে। আলোচনা সভায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর  আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম।

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টায় পৌর শহরের জামতলা মোড়ে খান বাহাদুর ইসমাইল সড়কে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভা শেষে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহছানের (অ্যাডভোকেট) সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিকুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবিদুর রহমান, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, গফরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব, পঁচাশি সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বাচ্চু প্রমুখ। এ সময় পৌর ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ: ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। 

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শফি উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মহিদুর রহমান, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. বি এম রেজাউল করিম, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। 

এছাড়াও বক্তব্য রাখেন- যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সালমা ইয়াছমিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা। বক্তারা- দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা বলে সজ্ঞায়িত করে এর ভয়াবহতা মানুষের মাঝে প্রচার ও দুর্নীতিগ্রস্থদের কঠোর শাস্তির ব্যবস্থা করে দুর্নীতি নির্মুল করার আহ্বান জানান।

লালমোহন (ভোলা): ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। 

এরপর মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। পর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক সওদাগরসহ লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়। উপজেলা হল রুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র মোস্তাফিজুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক, সদস্য গোপেন্দ্রনাথ বর্ম্মন, পারুল আকতার। 

নলডাঙ্গা (নাটোর): জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে নাটোরের নলডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপনের কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে ফেস্টুনসহ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক। পরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। 

মানববন্ধন শেষে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইয়াছিন উর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস শুকুর, নলডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ডা. শেখ মুজিবুর রহমান, নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশীদ প্রমুখ। অনুষ্ঠানে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, স্কাউট সদস্য, আনসার সদস্য, সাংস্কৃতিক কর্মী, এনজিও কর্মকর্তা, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা দুর্নীতি না করার শপথ নেন। এছাড়া শুধু আইনের ভয় নয়, নৈতিকতার জায়গা থেকে সকলকে দুর্নীতি থেকে দূরে থাকার আহ্বান জানান বক্তারা। 

রাণীনগর: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় নওগাঁ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই দুর্নীতি দমন কমিশন, সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। 

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি, আধা-সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, জেলা কার্যালয়ের সদস্যবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। একইভাবে জেলার ১১টি উপজেলাতেও দিবসটি উদযাপন করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর উপ-পরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. হাবিবুর রহমান। 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোলাম মওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহেল রানা, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, কৃষি বিভাগের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, এনজিও প্রতিনিধি আব্দুর রউফ পাভেল প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধুর দুর্নীতি মুক্ত সোনার বাংলা গড়তে হলে আবার নতুন করে নতুন প্রজন্ম থেকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কার্যক্রম শুরু করতে হবে। শুধুমাত্র লোক দেখানো দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম করে কোনো লাভ হবে না। যার যার জায়গা থেকে প্রথমে নিজেকে দুর্নীতি নামক লোভের অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসার প্রতি তিনি আহ্বান জানান।  

রৌমারী (কুড়িগ্রাম): ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি দিবসে মানববন্ধন পালন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি এসএম সাদিক হোসেন ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুস সামাদ খান, সিনিয়র প্রভাষক এমআর ফেরদৌস, সিনিয়র প্রভাষক আঞ্জুমানআরা, প্রভাষক ফরিদ উদ্দিন, এসআই জুয়েল প্রমুখ। 

রাজবাড়ী: রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা  প্রশাসন, ফরিদপুর দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতিবিরোধী কমিটি ও জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল নয়টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাাসকের কার্যালয় সংলগ্ন অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, রাজবাড়ী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, ফরিদপুর জেলার সম্মন্বিত দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. সাজিদ-উর রোমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। সভা পরিচালনা করেন গোলাম মোর্তজা সাগর। 

এ সময় বক্তারা বলেন- যারা সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা খুবই ক্ষমতাবান বা ক্ষমতার কাছাকাছি থাকেন তারাই দুর্নীতির সঙ্গে যুক্ত। একজন রিক্সাওয়ালা, যিনি ফসল ফলান, একজন শ্রমিক দুর্নীতির সাথে জরিত না। দেশের শিক্ষিত মানুষরাই দুর্নীতি করে থাকে। শিক্ষিতরাই বিদেশে টাকা পাচার করে করছে। দুর্নীতি শুধুমাত্র আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি নানাভাবে সমাজে ছড়িয়ে আছে।

রায়পুর (লক্ষীপুর): লক্ষীপুরের রায়পুরে শনিবার দুপুরে আন্তর্জাতিক দুনীর্তি বিরোধী দিবসে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভা উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

লোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও রোকেয়া মেমোরিয়াল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন রোমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- শিক্ষক সায়েম চৌধুরী, শিক্ষক মোতাসিম বিল্লাহ, রায়পুর হালিমা (রাঃ) দাখিল মাদরাসার শিক্ষক মো. সেলিম মাস্টার, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মো. সৈয়দ আহম্মদ, সাংবাদিক প্রদীপ কুমার রায়। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্মার্ট স্কুলের শিক্ষক ও ছাএ/ছাএী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে মানববন্ধন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন পাঠান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর মেয়র মো. মনির উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বাহাদুর আলী, সহকারি কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. জুহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ওসি তদন্ত ফয়সাল আহাম্মেদ। আরও বক্তব্য রাখেন- দুপ্রকের সহ-সভাপতি আবুল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. আন্নু মিঞা, সদস্য সাংবাদিক বাদশা ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রকের সদস্য আইরিন লাকী। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, বিএনসিসির ও সততা সংঘের সদস্যবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে, আমরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ এ প্রতিপাদ্যকে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মাদারগঞ্জ উপজেলা চত্বরে দুর্নীতি বিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ যমুনা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারগঞ্জের আয়োজনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। সঞ্চালনায় উপজেলা সমাজসেবা অফিসার মো. তৌফিকুল ইসলাম খালেক। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা, বিআরডিবি চেয়ারম্যান অরুণ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি






আরও খবর


Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft