রবিবার ১৭ মে ২০২৬
বর্ণিল আয়োজনে দেশব্যাপী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৫:৪৪ পিএম  আপডেট: ১১.১১.২০২৩ ৮:১২ পিএম  (ভিজিট : ৯৬৫)
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশব্যাপী জেলা ও উপজেলায় যুবলীগের উদ্যোগে শনিবার (১১ নভেম্বর) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল। প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে নগরীর কুমারপাড়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মহানগর যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সাবেক যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রাজবাড়ি: রাজবাড়ীতে আলোচনা সভা, কেককাটা ও বর্নাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। 

রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি শওকত হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন,  রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য মুস্তাফিজুর রহমান শরীফ, রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মিয়া সোহেল, রাজবাড়ী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুন্নাহার সেন্টি, যুবনেতা মঈনুল ইসলাম, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা, বাদল কুমার দে সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে একটি বর্নাঢ্য আনন্দ র‌্যালি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শেষ হয়। আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। 

নান্দাইল (ময়মনসিংহ): বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলা ও পৌর যুব লীগের আয়োজনে সকাল ১১টায় নান্দাইল নতুন বাজার ডাকবাংলোর বিপরীতে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করা হয়।

নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক বাহারের সভাপতিত্বে ও সম্পাদক মোজাম্মেল হক বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া। 

এছাড়াও আনন্দ র‌্যালী ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ গ্রহন করেন- নান্দাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবুল, তরুণ আওয়ামী লীগ নেতা মাহবুবুল হাসান রয়েল, শাহ আলম, সহ-সভাপতি জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ভূইয়া অপু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ভূইয়া সোহেল, উপজেলা যুবলীগ নেতা হাফিজুল ইসলাম শাহান, পৌর যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক পিন্টু ও সাধারণ সম্পাদক মনজিল হাসান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাদক নোমান তালুকদার, উপজেলা আওয়ামী মৎসজিবি লীগের যুগ্ম আহ্বায়ক খালেকুজ্জামান ভূঁইয়া সুজন, উপজেলার ছাত্রলীগে সভাপতি তৌফিকুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হক সৌরভসহ ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার থেকে আগত নেতা কর্মী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুরে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি শুরু হয়। পরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনিরের নেতৃত্বে ১৯৭২ সালের এই দিনে যাত্রা শুরু থেকে গত পাঁচ দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগে উল্লেখযোগ্য অবদান তুলে ধরেন।

উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। এছাড়াও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোহন মিয়ার সঞ্চালনায় এছাড়াও উপেজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, শহর যুবলীগ আহ্বায়ক মনিরুজ্জামান লাজু, ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান প্রমুখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন এবং পরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে কেক কাটা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ): বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে শনিবার বর্ণিল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও বঙ্গবন্ধু চত্বরে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মো. সানাউল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য মোর্শেদুজ্জামান সেলিম। এছাড়া বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমান সেলিম, মইলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাহের আলম, রানা আহাম্মেদ, অচিন্তপুরের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু, মাওহার সম্পাদক সোহেল রানা, সহনাটীর সম্পাদক মো. নুরুল কবীর শাহীন, বোকাইনগরের সম্পাদক হারুন অর রশিদ, রামগোপালপুরের আহ্বায়ক শাহ আলম, যুগ্ম আতিকুর রহমান নয়ন, ডৌহাখলার সম্পাদক সভাপতি  আব্দুল আজিজ চৌধুরী, ভাংনামারীর সাগর আহমেদ মানিক, জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকার, উপজেলা যুবলীগের সহসভাপতি মো. রোকুনুজ্জামান রোকন, সিরাজুল হক মামুন, মো. আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল করিম নিউটন, মো. মাসুক মিয়া, মো. আব্দুল হান্নান রেনু. সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, দপ্তর সম্পাদক মো. মতিকুল ইসলাম শাহ আলম, অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক সারোয়ার হোসেন সোহেল, ত্রাণ সম্পাদক মো. ফারুক মিয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. মিলন মিয়া শিপন, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান মনির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. মোজাম্মেল হক বাচ্চু, তথ্য ও গবেষণা সম্পাদক মো. রশিদ সিকদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা জুয়েল, উপ-প্রচার সম্পাদক মো. আলামিন, সহ-সম্পাদক মোহাম্মদ আলী, মো. বুলবুল আহমেদ, মো. মানিক মিয়া, মো. শহীদুল ইসলাম, মো. আবুল কালাম, মো. রাশিদুল হক খান, এরশাদ হোসেন বাদশা, মো. মিজানুর রহমান মনির, মো. তোফায়েল আহমেদ, মো. আব্দুল মান্নান, মো. আব্দুর রউফ দুদু, মো. সোহেল রানা, মো. সাইদুল ইসলাম, মো. হারুন অর রশিদ হারুন, মো. তাহের আলম, মো. আব্দুল মোতালেব, মো. তারেক সালাউদ্দিন রনি, মো. জাহাঙ্গীর আলম, মো. মোশারফ হোসেন বুলবুল, মো. আলাল মিয়া, উত্তম কুমার সরকার, মো. রফিকুল ইসলাম রফিক, মো. দুলাল মিয়া প্রমুখ।

গাইবান্ধা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টা ১০মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান ও দুপুর ১২টায় আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রা। 

জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে আনন্দ র‌্যালি ও উন্নয়ন শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় সেখানে গিয়ে শেষ হয়। 

কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্নাঢ্য আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রথমে উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে  একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্তর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়। এরপর আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করেন নেতারা। 

উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর নীজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়ীত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পিনজুরি ইউপি চেয়ারম্যান মো. আমিনুজ্জামান খানঁ মিলন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজার। উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়া, আব্দুল খালেক হাওলাদার, কৃষ্ণ প্রশাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন খানঁ, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, রাফেজা বেগম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম হাজরা, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুহুল আমীন হাওলাদার লিটু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, সহ প্রচার সম্পাদক শেখ মো. টুটুল, সহ দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদীতে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী পদমর্যদা পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও নিরবিক্ষণ কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। 

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আগৈলঝাড়া (বরিশাল): যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় যুলীগের আনন্দ র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। শনিবার উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্প মালা অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা চত্তর ঘুরে ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে শেষ হয়। 

ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ সাধারণ সম্পদক শহীদ তালুকদার। সভা পরিচালনা করেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন।

দিনাজপুর: দিনাজপুরে আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পলিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে যুবলীগের এক বিশাল মোটর সাইকেল র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। 

এ সময় দিনাজপুর পৌর যুবলীগের সভাপতি মো. আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি কার্তিক বসাক ও সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীসহ যুবলীগের কর্মীরা অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বাদ যোহর দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সহ-সভাপতি মো. ইসহাক চৌধুরী, সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলামসহ দিনাজপুর জেলা, পৌর ও সদর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। 

মাদারগঞ্জ: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জে উন্নয়ন শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বালিজুড়ী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে উন্নয়ন শোভাযাত্রা ও আনন্দ র‌্যালি মাদারগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে সভাপতি ফরিদুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অরুণ কুমার সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাদল এবং সদস্য রেজাউল সোহাগ। এ সময় উপজেলা, শহর, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রৌমারী (কুড়িগ্রাম): কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে মিলাদ মাহফিল শেষে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি। 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা ও বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সদস্য নুরুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আকতার স্মৃতি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, যাদুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, শৌলমারী ইউনিয়ন সভাপতি খালেকুজ্জামান, বন্দবেড় ইউনিয়ন সভাপতি শামছুদ্দোহা, দাঁতভাঙ্গা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনসহ অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ।

আজকালের খবর/ওআর











Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft